মাহাদি বিন সুলতান | ০৬:৩৭ পিএম, ২০২০-১০-১২
নানিয়ারচরে ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে শ্রমিকলীগ। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী ২০২০ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে নানিয়ারচর উপজেলা শ্রমিকলীগ।
স্বপন দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার, সাবেক সহ-সভাপতি আনসার আলী, বাবুল কর্মকার, শাহাজান মৃধা, উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দর্শন চাকমা ঝন্টুসহ শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এশিয়া মহাদেশে বাংলাদেশ আওয়ামীলীগের বড় একটা অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিকলীগ। দেশের যে কোন দূর্যোগপূর্ণ সময়ে ঝাঁপিয়ে পড়েছে শ্রমিকরা। দলের ডাকে সাড়া দিয়ে রাজনৈতিক অঙ্গনে ভূমিকা রেখেছে।
এসময় রিপন তালুকদার বলেন, দেশে বর্তমানে একটা বিশৃঙ্খলতা বিরাজ করছে। একটা দল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা করে যাচ্ছে। নানিয়ারচরে আমরা শ্রমিকলীগ তা হতে দেব না।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওয়াহাব বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৯ সালের এই দিনে জাতীয় শ্রমিকলীগ প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের ইতিহাসে শ্রমিকলীগের অনেক বড় অবদান রয়েছে। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে সংগঠনটি।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited