রাঙামাটিতে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৫১ এএম, ২০২২-০৫-২৪

রাঙামাটিতে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু

রাঙামাটিতে জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ইনস্টিটিউট মাঠে রাঙামাটি জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়। বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-এমপি এই ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্বের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। 

রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সড়ক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা,বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা  সম্পাদক আলহ্বাজ আমিনুল ইসলাম,খাগড়াছড়ি সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তি চাকমাসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রমূখ। 

প্রথম অধিবেশন শেষে ২য় সভায়  কাউন্সিল অধিবেশন শুরু হবে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।