নিজস্ব প্রতিবেদক | ১১:৫১ এএম, ২০২২-০৫-২৪
রাঙামাটিতে জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ইনস্টিটিউট মাঠে রাঙামাটি জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়। বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-এমপি এই ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্বের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন।
রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সড়ক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা,বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহ্বাজ আমিনুল ইসলাম,খাগড়াছড়ি সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তি চাকমাসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রমূখ।
প্রথম অধিবেশন শেষে ২য় সভায় কাউন্সিল অধিবেশন শুরু হবে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited