নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৪ পিএম, ২০২০-১০-১০
সারাদেশে নারী-শিশু গণধর্ষণ, গুম, হত্যা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেছে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন যুব সংহতি, রাঙামাটি জেলা শাখা। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০.৩০ মিনিটে রাঙামাটি জেলা প্রসাশক কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা জাতীয় পার্টির আহ্ববায়ক এডভোকেট পারভেজ তালুকদার, জেলা সদস্য সচিব জ্যোতি বিকাশ চাকমা, জেলা যুব সংহতি'র সভাপতি চন্দন বড়ুয়া প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, "সারাদেশে গণধর্ষণ, গুম, হত্যা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অথচ যে দেশে প্রধানমন্ত্রী নারী, স্পিকার একজন নারী, শিক্ষামন্ত্রী নারী, বিরোধী দলের নেতা নারী, সে দেশে ধর্ষণের এমন নির্লজ্জ রুপ দেখে দেশবাসী আজ হতাশ।
বক্তারা আরও বলেন, খুব দ্রুত দেশে চলমান ধর্ষণ, হত্যা, খুন ও গুমের সুষ্ঠ বিচার করতে হবে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে দ্রুত তা বাস্তবায়ন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে পারভেজ তালুকদার বলেন, দেশ আজ ধর্ষণ নামের বিভিষীকাময় কালো অধ্যায়ে এসে দাঁড়িয়েছে। সমাজে তরুনদের মাঝে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমের কুরুচিপূর্ণ উল্লাস দেখা যায়। যা আগামী প্রজন্মের মানসিক বিকাশকে বাধাপ্রাপ্ত করবে। তাই শুধু মৃত্যুদণ্ড কার্যকর করেই ধর্ষণের বিচার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমাদের পারিবারিক মূল্যবোধ বৃদ্ধি করতে হবে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited