খাগড়াছড়ি প্রতিনিধি | ১১:২৬ পিএম, ২০২০-১০-০৯
খাগড়াছড়িতে পৌর নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মতবিনিময় সভা করেছে খাগড়াছড়ি সদর পৌর বিএনপি। শুক্রবার বিকেলে সদর পৌর বিএনপির সভাপতি জহির আহমেদ এর সভাপতিত্বে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মাস্টার, ক্ষেত্র মোহন রোয়াজা, সাধারণ সম্পাদক এম এন আবসার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ রব রাজা, মোঃ আবু তালেব প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রহমত আলী, পৌর বিএনপির সাঃ সম্পাদক আহসান উল্ল্যাহ মিলন, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাহেদুল আলম। জেলা বাস্তহারা দলের সভাপতি মোঃ নুরুল আলম, সদর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল ও সদর পৌর সভার ৯টি ওয়ার্ডের সভাপতি সম্পাদকসহ সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা এতে অংশ নেয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, পৌর নির্বাচনকে সামনে রেখে সুসংগঠিত বিএনপির প্রার্থী বাছাই ও ভোটের মাধ্যমে জয় ছিনিয়ে এনে আওয়ামীলীগকে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। সে সাথে পৌরবাসীকে নাগরিক সেবা দিয়ে দীর্ঘ দিনের প্রত্যাশা পুরণে বিএনপি ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
উল্লেখ যে, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবসারকে প্রধান করে ১১ সদস্য বিশিষ্ট পৌরসভা নির্বাচনী সাবজেক্ট কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি আগামী ১২ ও ১৩ অক্টোবর জেলা বিএনপির কার্যালয়ে আগ্রহী মেয়র প্রার্থীদের মধ্যে দলীয় নমিনেশন ফরম বিতরণ করবেন বলে জানা গেছে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited