শহিদুল ইসলাম হৃদয় | ০৫:০৯ পিএম, ২০২০-১০-০৯
সারাদেশে ক্রমবর্ধমান নারী নির্যাতন-ধর্ষণসহ নারীর প্রতি বর্বরতা এবং আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে (৯ অক্টোবর) শুক্রবার জুমার নামাজের পর ফিসারীঘাট জামে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপা জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সংগঠনের জেলা সভাপতি এনামুল হক মৃধার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন সাকী।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি দেলোয়ার হোসেন সাকী বলেন সরকারের যদি শুভ বুদ্ধির উদয় হয় তাহলে অনতিবিলম্বে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি প্রধান করবেন না হয় দেশের জনগন সরকার পতনের আন্দোলনে নামতে বাধ্য হবে।
সমাবেশে অন্যান্যরা বলেন, দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা না থাকায় বারবার ধর্ষণ এবং লোমহর্ষক নারী নির্যাতনের ঘটনা ঘটছে। অতএব ধর্ষণ নারী নির্যাতন সহ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড স্থায়ীভাবে বন্ধ করতে হলে রাষ্ট্রের সকল পর্যায়ে ইসলামী অনুশাসন মেনে চলার বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলার সাবেক সভাপতি মুহাম্মদ জসিম উদ্দীন, জেলা সেক্রেটারী মাওলানা নজরুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন রাঙামাটি জেলার সভাপতি মুহাম্মদ নাসির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাঙামাটি জেলা সভাপতি মুহাম্মদ ওমর ফারুক, সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসাইন মল্লিক সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দরা।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited