নারী সহিংসতায় সম্পৃক্তদের দ্রুত বিচারের দাবীতে আলো হাতে দাঁড়ালো রাঙামাটি ছাত্রলীগ


শহিদুল ইসলাম হৃদয়    |    ১০:১৯ পিএম, ২০২০-১০-০৭

নারী সহিংসতায় সম্পৃক্তদের দ্রুত বিচারের দাবীতে আলো হাতে দাঁড়ালো রাঙামাটি ছাত্রলীগ

নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনা সহ সকল ধর্ষণ নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেফতার ও বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে আলোক প্রজ্জ্বলণ করেছে রাঙামাটি জেলা ছাত্রলীগ। 

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে শহরের পুরাতন বাস স্টেশনস্থ দোয়েল চত্বর প্রাঙ্গনে আলোক প্রজ্জ্বলণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার, সাধারণ সম্পাদক লেখিকা চাকমা, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক সাল্লাউদ্দিন টিপু, প্রচার সম্পাদক মুন্না দে, আইন বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম রাজু, সহ সম্পাদক শাকিল আহম্মেদ, আনোয়ার হোসেন কায়সার, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ফাতেমা তুজ জোহরা রেশমি, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী রকি সহ রাঙামাটি জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। 

আলোক প্রজ্জ্বলনে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট উদাত্ত আহবান জানিয়ে বলতে চাই দেশে ধর্ষণ বা নারী নির্যাতণের সাথে যারাই জড়িত আছে তাদের যেন দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয় এবং ধর্ষক যে দলের হোক না কেন আমরা তার কঠোর শাস্তি এই বাংলার মাটিতে দেখতে চাই। আজ আমরা আঁধারের বিরুদ্ধে আলোকিত প্রদীপ জ্বালিয়ে সরকার ও প্রশাসনের কাছে এ দাবি জানাচ্ছি।