মাসুদ পারভেজ নির্জন | ১০:১৪ পিএম, ২০২০-১০-০৫
নোয়াখালীতে গৃহবধূসহ দেশব্যাপী অব্যাহত নারী ধর্ষণ ও নারী নিপীড়নে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইশা ছাত্র আন্দোলন রাঙামাটি জেলা শাখা। সোমবার বিকালে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাঙামাটি জেলা শাখার আয়োজনে ফিসারীঘাট জামে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বনরুপায় বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশে সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ ওমর ফারুক বলেন, দেশে বিচারহীনতার কারণে ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। ক্ষমতাসীনদের ছত্রছায়ায় বারবার বিচার থেকে রেহাই পেয়ে যায় ধর্ষক নারী নির্যাতনকারী এবং সন্ত্রাসীরা। যে কারণে ধর্ষণ এবং বর্বোরোচিত নারী নির্যাতন দেশে এখন মেগাসিরিয়ালে রূপ নিয়েছে।
অন্যান্য বক্তারা বলেন, দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা না থাকায় বারবার ধর্ষণ এবং লোমহর্ষক নারী নির্যাতনের ঘটনা ঘটছে। অতএব ধর্ষণ নারী নির্যাতন সহ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড স্থায়ীভাবে বন্ধ করতে হলে রাষ্ট্রের সকল পর্যায়ে ইসলামী অনুশাসন মেনে চলার বিকল্প নেই।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন রাঙ্গামাটি জেলা সভাপতি মুহাম্মদ ইসমাইল হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন রাঙ্গামাটি জেলা সভাপতি মুহাম্মদ নাসির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাঙ্গামাটি জেলা সহ সভাপতি মুহাম্মদ ইমাম হোসাইন কুতুবী,সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসাইন মল্লিক সহ অন্যন্য নেতৃবৃন্দ।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited