৬নং ওয়ার্ড ছাত্রলীগের ৪নং ইউনিট কমিটি অনুমোদন


ইকবাল হোসেন    |    ০৯:১৭ পিএম, ২০২০-১০-০৩

৬নং ওয়ার্ড ছাত্রলীগের ৪নং ইউনিট কমিটি অনুমোদন

রাঙামাটি পৌর ছাত্রলীগের ৬নং ওয়ার্ড শাখার আওতায় ৪নং ইউনিট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। মো. আব্দুল্লাহ আল মামুন কে সভাপতি, মো. শাহাদাৎ হোসেনকে সাধারণ সম্পাদক ও মো. মিজান উদ্দীনকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়ে ১বছরের জন্য উক্ত ইউনিট কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

শনিবার (৩ অঅক্টোবর) বিকাল ৪টায় ভেদভেদী শেখ রাসেল পাঠাগারে কমিটির অনুমোদন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আল্লাউদ্দীন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক  অনুপ শ্রীং লেপচা (অপু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড কমিটির সাবেক সাধারন সম্পাদক আনন্দ বড়ুয়া, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সুমন, দপ্তর সম্পাদক নাজীম উদ্দীন, কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ ইউসুফ প্রমূখ।