প্রধানমন্ত্রীর জন্মদিনে বিলাইছড়ি ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচী


বিলাইছড়ি প্রতিনিধি    |    ০৯:০৮ পিএম, ২০২০-০৯-২৮

প্রধানমন্ত্রীর জন্মদিনে বিলাইছড়ি ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচী

পুরো জীবনই যার কেটেছে সংগ্রামে। সাধারণ আর দশটা মানুষের মতো তিনি পাননি পরিবারের সান্নিধ্য, ছিলো না জীবনের স্বাভাবিক গতিধারাও। সব হারিয়েও যিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন গৌরবোজ্জ্বল সাফল্যের অধ্যায়ে। বর্ণাঢ্য সেই সংগ্রামী ব্যক্তিত্ব দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসীম সাহসী এই মানুষটির কণ্ঠ চিরতরে থামিয়ে দিতে তাঁর ওপর বার বার হামলা হয়েছে। শত প্রতিকূল পরিস্থিতি আর ষড়যন্ত্র পাশ কাটিয়ে যিনি কাজ করে যাচ্ছেন অবিচল নেতৃত্বে। সেই বঙ্গবন্ধু কন্যার ৭৪ তম জন্মদিন আজ।

২৮ শে সেপ্টেম্বর সোমবার সকালে বিলাইছড়ি বাজার, হাসপাতাল ও বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে ৭৪টি বৃক্ষরোপন করে বিলাইছড়ি ছাত্রলীগ। বিলাইছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি উষামং মার্মা ও সাধারণ সম্পাদক মোঃ ইসহাক এর নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি সুকুমার চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক দেবাশীষ কর্মকার, উপজেলা আওয়ামীলীগ সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক রিবেং চাকমা ও ১নং বিলাইছড়ি সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ আলী আজগর ও উপজেলা ছাত্রলীগ ও ১নং ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চতুর্থবারের মতো নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রজীবন থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন ও সকল গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছেন। তিনি সরকারী ইন্টারমিডিয়েট গার্লস কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের আজীবন সদস্য। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য ও রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।