নিজস্ব প্রতিবেদক | ০৩:৪৫ পিএম, ২০২০-০৯-২৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে রাঙামাটিতে জেলা ছাত্রলীগের উদ্যোগে বনজ, ফলদ ও ঔষধী গাছ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রলীগ। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন, রাঙামাটির স্থানীয় সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর দীপংকর তালুকদার এমপি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গনে ও রাঙামাটি চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়ামে এ বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।
এসময় রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ মো: মঈন উদ্দিন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান চিংকোয়া রোয়াজা, নিখিল কুমার চাকমা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রহুল আমীন, তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, প্যানেল মেয়র জামাল উদ্দিন প্রমুখ।
এছাড়াও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, সহ-সভাপতি শিমুল দাশ, একরামুল হক মিশু, কলিম আহম্মেদ, মো: সাল্লাহ উদ্দিন, হাবিবুর রহমান বাপ্পী, নুর উদ্দিন সোহাগ, মিজানুর রহমান চৌধুরী, মং চোয়াং অভিসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে দীপংকর তালুকদার বলেন, “চারা লাগানোই শেষ নয়, একটি চারাও যাতে নষ্ট না হয় সেদিকে নজর রাখতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ সক্রিয় ভূমিকা পালন করে। সুস্থ্য জীবনের জন্য নির্মল বায়ু ও অক্সিজেন দান করে গাছ। এসব গাছ বড় হলে পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited