প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জুরাছড়িতে নানা কর্মসূচী


জুরাছড়ি প্রতিনিধি    |    ০৩:২২ পিএম, ২০২০-০৯-২৮

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জুরাছড়িতে নানা কর্মসূচী

জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জম্মদিন পালন করেছেন জুরাছড়ি উপজেলা আওয়ামিলীগের অঙ্গ ও সহযোগী সংগঠন।

২৮ সেপ্টেম্বর জেলা পরিষদ বিশ্রামাগার হলরুমে শেখ হাসিনার জম্ম দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতি প্রবর্তক চাকমা বলেন, এই দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু’র নেতৃত্বে। স্বাধীনতার বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও আওয়ামিলীগকে নিশ্চিহ্ন করতে পারেনি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হতে চলেছে। আওয়ামিলীগ যখন ক্ষমতায় থাকে জনগনের কল্যানে কাজ করে। বিএনপি যতবার ক্ষমতায় ছিল দেশের জন্য কিছুই করতে পারেনি।

ছাত্রলীগ সভাপতি জ্ঞানমিত্র চাকমার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামিলীগের সাধরণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জেলা আওয়ামিলীগ সদস্য চারুবিকাশ চাকমা প্রমূখ।

জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, আওয়ামিলীগকে ভালোবাসতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা প্রত্যেক গ্রাম মহল্লায় সাধরণ জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। 

আলোচনা সভা শেষে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়।