রাঙামাটিতে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:১৪ পিএম, ২০২০-০৯-২৬

রাঙামাটিতে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

যুবদল কেন্দ্রীয় সাংগঠনিক টিমের সাথে(চট্রগ্রাম বিভাগ) রাঙামাটি সদর উপজেলা ও পৌর যুবদল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাঙামাটি জেলা শাখার আয়োজনে কাঠালতলীস্থ বিএনপির দলীয় কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, রাঙামাটির দুর্গম থেকে দুর্গম অঞ্চলের ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমাদের কর্মী থাকতে হবে এবং আমাদের সংগঠনকে আরো বেশি শক্তিশালী হিসাবে গড়ে তুলতে পারলেই আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খেলাদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে কোনো অপশক্তি আমাদের ঠেকাতে পারবেনা।

সভায় বক্তারা আগামী ২৮ সেপ্টেম্বর এর মধ্যে সকল উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কমিটি কেন্দ্রীয় কমিটিতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এসময় কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ইউসুফ বিন জলিল, সহ সভাপতি(চট্রগ্রাম বিভাগ) মোশারফ হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মিনার,সহ সাধারন সম্পাদক মনোয়ারুল আলম তিতাস, সহ সাধারন সম্পাদক মোহাম্মদ শাহেদ, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান জামান, রাঙামাটি জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারন সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম উপস্থিত ছিলেন।