নিজস্ব প্রতিবেদক | ০৭:১৪ পিএম, ২০২০-০৯-২৬
যুবদল কেন্দ্রীয় সাংগঠনিক টিমের সাথে(চট্রগ্রাম বিভাগ) রাঙামাটি সদর উপজেলা ও পৌর যুবদল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাঙামাটি জেলা শাখার আয়োজনে কাঠালতলীস্থ বিএনপির দলীয় কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, রাঙামাটির দুর্গম থেকে দুর্গম অঞ্চলের ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমাদের কর্মী থাকতে হবে এবং আমাদের সংগঠনকে আরো বেশি শক্তিশালী হিসাবে গড়ে তুলতে পারলেই আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খেলাদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে কোনো অপশক্তি আমাদের ঠেকাতে পারবেনা।
সভায় বক্তারা আগামী ২৮ সেপ্টেম্বর এর মধ্যে সকল উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কমিটি কেন্দ্রীয় কমিটিতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এসময় কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ইউসুফ বিন জলিল, সহ সভাপতি(চট্রগ্রাম বিভাগ) মোশারফ হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মিনার,সহ সাধারন সম্পাদক মনোয়ারুল আলম তিতাস, সহ সাধারন সম্পাদক মোহাম্মদ শাহেদ, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান জামান, রাঙামাটি জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারন সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম উপস্থিত ছিলেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited