নিজস্ব প্রতিবেদক | ০১:২৮ এএম, ২০২১-০৩-২৮
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের দিনে রাজধানী ও হাটহাজারিতে ধর্মান্ধ উগ্রবাদি হেফাজত ও স্বাধীনতা বিরোধী শক্তির ধ্বংসাত্মক তান্ডবলীলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা যুবলীগ। শনিবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যুবলীগের বিক্ষোভ মিছিল পরবর্তীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা যুবলীগের সাধারণ সস্পাদক নূর মোহাম্মদ কাজলের সঞ্চালনায় ও যুবলীগের সহ-সভাপতি আশিষ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, জেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনই বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উৎসবে পরিকল্পিতভাবে স্বাধীনতা বিরোধী চক্রের সাথে আতাত করে ধর্মান্ধ মৌলবাদীরা আবারো দেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার জন্য সকলকে আহবান জানানো হয়। সমাবেশের আগে রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে যুবলীগের একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited