আলমগীর মানিক | ০৪:১২ পিএম, ২০২১-০৩-২৬
স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে সারাদেশেরন্যায় পার্বত্য জেলা রাঙামাটির আপামর জনসাধারণও যথাযোগ্য মর্যাদায় এবং উৎসবমুখর পরিবেশে স্বাধীনতা দিবসের সূবর্ণজয়ন্তী পালন করছে। শ্রদ্ধা ও ভালোবাসা ও ভাবগাম্ভির্য্যরে মধ্যদিয়ে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
শুক্রবার সকালে ৫০ বার তোপধ্বনী দিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে সরকারের পক্ষে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন। পরে বীর মুক্তিযোদ্ধাগণ পুস্পমাল্য অর্পণ করেন। এছাড়া রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাগণ ও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়।
এদিকে সকাল নয়টা থেকে চিংহ্লা মং মারী ষ্টেডিয়ামে শিশু কিশোরদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন এসময় মঞ্চে সালাম গ্রহণ করেন।
পরে পুলিশের ব্যান্ডের তালে তালে পুলিশ, আনসারসহ বিভিন্ন স্কুলের স্কাউট ও কাব লিডার টিমের সদস্যরা সালামী মঞ্চের দিকে এগিয়ে গিয়ে সালাম প্রদর্শন করেন।
সবশেষে সময় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন জেলা প্রশাসক। শেষে কুচকাওয়াজে বিজয়ীদের হাত পুরস্কার তুলে দেয়া হয়।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited