বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে বিলাইছড়িতে বর্ণাঢ্য কর্মসুচী


মোঃ আলী আজগর    |    ১১:২৮ পিএম, ২০২১-০৩-১৭

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে বিলাইছড়িতে বর্ণাঢ্য কর্মসুচী

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক, ইতিহাসের অবিসংবাদিত মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের আজকের এই দিনে ফরিদপুর জেলার গোপালগঞ্জ টুঙ্গিপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন।

বুধবার (১৭মার্চ) তাঁরই ১০১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। বিলাইছড়ি উপজেলার বঙ্গবন্ধু মুরালে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। এর পর শ্রদ্ধা জানান বিলাইছড়ি থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা আওমীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠন। ফুল দেওয়ার শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদনের শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ আলাদা আলাদা ভাবে কেক কাটা ও আলোচনা সভা আয়োজন করে।

উপজেলা শিল্পকলা একাডেমি হল রুমে উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডিকে রুবেল বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা সভার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বলেন- তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম না হলে আমরা একটি স্বাধীন দেশ পেতামনা, সাচ্ছন্দ্যে বাংলায় কথা বলতে পারতাম না। বঙ্গবন্ধু আমাদের প্রেরণা, আমাদের শক্তি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে রুটি বিহীন ঝুরি বলা হতো, কিন্তু বঙ্গবন্ধুর নেয়া পরিকল্পনা ও তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার দক্ষতা ও বলিষ্ঠ নেতৃত্বে মাতৃ ৫০ বছরে বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেল। তিনি নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান তারা যেনো বঙ্গবন্ধুকে অন্তরে লালন করেন। বক্তব্যের শেষ অংশে তিনি তাঁর বীর মুক্তিযোদ্ধা পিতার লেখা একটি অসামান্য কবিতা আবৃত্তি করে শোনান।

এছাড়াও আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. সুজাউল ইসলাম, ১নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা শাক্য প্রিয় বড়ুয়া সহ অন্যান্য প্রমূখ।

এর আগে উপজেলা শিল্পকলায় শিশু কিশোরদের চিত্রাংকন ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত অতিথি বৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।