নিজস্ব প্রতিবেদক | ০৭:৪০ পিএম, ২০২১-০৩-১৪
পর্যটন নগরী রাঙামাটির হোটেল রেস্তোরাঁর খাবারের মান বৃদ্ধির মাধ্যমে পর্যটকদের চাহিত মানসম্পন্ন সেবা প্রদান নিশ্চিত করার আহবান জানিয়েছেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। তিনি বলেন, হোটেল রেস্তোরাঁগুলোর খাবারের মান ভালো হলেই পর্যটকরা সাদরে তা গ্রহণ করবে।
আর যদি খাবারের মান ভালো না হয় তা হলে পর্যটকরা রাঙামাটি থেকে মুখ ফিরিয়ে নেবে। এতে করে রাঙামাটির অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে বলেও মন্তব্য করেছেন মেয়র। তিনি বলেন, রাঙামাটির পর্যটন শিল্পের উন্নয়নে এই সেক্টরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদান করবে রাঙামাটি পৌরসভা কর্তৃপক্ষ। গতকাল রাঙামাটি রেস্তোরাঁ মালিক সমবায় সমিতি লিমিটেড এর নতুন কার্যালয়ের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
রাঙামাটি রেস্তোরাঁ মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতিত্বে সভায় জেলা সমবায় কর্মকর্তা ইউসুফ হাছান চৌধুরী, হোটেল মালিক সমিতির মোঃ আকতার হোসেন, মোঃ নাজিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে কাঠাঁলতলীতে ফিতা কেটে রাঙামাটি রেস্তোরাঁ মালিক সমবায় সমিতি লিমিটেড এর নতুন কার্যালয়ের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আকবর আরো বলেন, নানা রকম প্রতিবন্ধকসহ আমার অভিজ্ঞতা সংকটের কারনে আমি বিগত দিনে রাঙামাটি পৌর এলাকায় পৌরবাসিন্দাদের চাহিদানুসারে যথাযত উন্নয়ন হয়তো করতে পারিনি। কিন্তু তারপরও অত্র এলাকার সন্তান হিসেবে আমাকে ইবিএমের মাধ্যমে বিপুল ভোটে নির্বাচিত করে যে গুরুদায়িত্ব আমাকে দেওয়া হয়েছে।
সেই দায়িত্ব আমি বর্তমান মেয়াদে পরিপূর্নভাবে পালন করার চেষ্ঠা করবো। বিগতদিনে আমার এলাকায় সময় বেশি দিয়েছি এবং ঢাকা কেন্দ্রিক যোগাযোগ আমার বেশি ছিলো না। তাই হয়তো কাঙ্খিত উন্নয়নে প্রয়োজনীয় প্রকল্পগুলো হয়তো আমি আনতে পারিনি।
এবার আমি ঢাকায় আসা-যাওয়া বৃদ্ধি করবো এবং সরকারের সংশ্লিষ্ট্য বিভাগগুলোতে আমার যোগাযোগ ও স্বশরীরে উপস্থিতি নিশ্চিত করে রাঙামাটি পৌরবাসীর কাঙ্খিত সেবা নিশ্চিতে প্রয়োজনীয় প্রকল্প আনার আপ্রাণ চেষ্ঠা করা হবে বলেও জানিয়েছেন মেয়র আকবর হোসেন চৌধুরী।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited