নিজস্ব প্রতিবেদক | ১০:৫০ পিএম, ২০২১-০৩-০৮
রাঙামাটি শহরের কাঁঠালতলীস্থ মসজিদ কলোনীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী ও পারিবারিক ব্যবহার্য উপকরণ সামগ্রী সহায়তা দিয়েছে স্থানীয় আওয়ামীলীগ, রাঙামাটি জেলা পরিষদ ও রাঙামাটি পৌরসভা কর্তৃপক্ষ।
রোববার বিকেলে আওয়ামীলীগ, জেলা পরিষদ ও পৌরসভার যৌথ আয়োজনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারবর্গের সদস্যদের নগদ অর্থ ও খাদ্য সামগ্রী ও পারিবারিক ব্যবহার্য উপকরণ গুলো তুলে দেওয়া হয়।
রাঙামাটির স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপির পক্ষে প্রয়োজনীয় সকল তৈজসপত্র, খাদ্য সামগ্রী ও শাড়ী, লুঙ্গি, গামছা ইত্যাদি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন ও রাঙামাটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ পরিবারদের হাতে তুলে দেন।
এছাড়াও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ৯ পরিবারকে ১০ হাজার ও ৭ জনকে ৫হাজার করে ৩৫ হাজারসহ মোট ১লক্ষ ২৫ হাজার এবং একটি করে কম্বল প্রদান করেন। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংশু প্রু চৌধুরী ক্ষতিগ্রস্থ পরিবারদের হাতে এ অর্থ তুলে দেন। এসময় জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা ও সদস্য বিপুল ত্রিপুরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী ক্ষতিগ্রস্থ পরিবারদের হাতে ৮পরিবারকে ৭ হাজার ৫শ টাকা ও ৮ পরিবারকে ৫হাজার টাকা এবং প্রত্যেকে ১টি করে কম্বল তুলে দেন। এসময় রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জুবাইতুন নাহার উপস্থিত ছিলেন।
এছাড়াও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের নগদ অর্থ ও প্রয়োজনীয় খাদ্য ও ব্যবহার্য সামগ্রী অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি তুষার পাল, জেলা যুবলীগের সদস্য মোঃ মহিউদ্দিন পেয়ারু, রাঙামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান নাসরিন ইসলাম, বৃহত্তর বনরুপা ব্যবসায়ি সমিতির সভাপতি আবু সৈয়দ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল শনিবার দুপুর ১.৪০মিনিটে শহরের কাঠালতলী এলাকায় অগ্নিকা-ের ঘটনায় ঘটে। সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের দীর্ঘ ১ ঘন্টার চেষ্টায় আগুনে নিয়ন্ত্রণে আসে। এসময় ১৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited