শহিদুল ইসলাম হৃদয় | ০৫:৩৫ পিএম, ২০২১-০১-৩০
রাঙামাটিতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে চতুর্থ দিনেরমত প্রচারণায় নেমেছে রাঙামাটি পৌরসভা নির্বাচনে ধাণের শীষের দলীয় প্রতীক নিয়ে মেয়র পদে অংশ নেয়া বিএনপির মনোনীত প্রার্থী রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক ও সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
শনিবার সকল থেকে শহরের তবলছড়িস্থ কর্মচারী কলোনি, ওয়াপদা কলোনি, পোস্ট অফিস কলোনি, এডিসি কলোনি, ষাট সিঁড়ি এলাকা, দক্ষিণ ওমদা মিয়া পাহাড়, বিজিবি রোড, মসজিদ কলোনি, মাস্টার কলোনি আর্ট কাউন্সিল কলোনি এলাকা গুলোতে দিনব্যাপী প্রচারণা চালান এবং আসন্ন পৌর নির্বাচনে ধাণের শীষ প্রতিকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তিনি।
অ্যাডভোকেট মামুন বলেন, আমি রাঙামাটি পৌরসভা নির্বাচনে দাঁড়িয়েছি মূলত পৌর পিতা হতে নয়, পৌরবাসীর সেবক হিসাবে কাজ করার জন্যই এই নির্বাচনে অংশ নিয়েছি এবং প্রার্থী হয়েছি। তিনি বলেন, নির্বাচনের প্রচারণার কাজে শহরের প্রতিটি অলি-গলি ঘুরার সময় দেখা মিলছে অপরিচ্ছন্ন পরিবেশ, অনেক জায়গায় রাস্তার প্রয়োজন কিন্তু রাস্তা নেই। পৌরবাসী আমাকে আসন্ন পৌর নির্বাচনে নির্বাচিত করলে আমি আধুনিক পরিচ্ছন্ন পর্যটণবান্ধব পৌরসভা রাঙামাটিবাসীকে উপহার দিবো।
প্রচারণা কালে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল হক, জেলা জাসাস এর সভাপতি আবুল হোসেন বালিসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited