নিজস্ব প্রতিবেদক | ০১:৩৮ এএম, ২০২১-০১-২০
আগামী ১৪ ফেব্রুয়ারী রাঙামাটি পৌরসভা নির্বাচনে প্রার্থীতা বাছাই পর্বে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে এবং সংরক্ষিত আসনে সোমা বেগম পূর্ণিমা বাদ পড়েছেন।
মঙ্গলবার বিকেলে বাছাই পর্ব শেষে এমন তথ্য জানানো হয় জেলা রিটানিং অফিসার কার্যালয় থেকে।
রাঙামাটি জেলা রিটার্নি অফিসার কার্যালয়ের সিনিয়র রিটানিং অফিসার মো. শফিকুর রহমান বলেন, হলফনামায় অসত্য তথ্য প্রদান করায় মেয়র প্রার্থী (স্বতন্ত্র) অমর কুমার দে এবং ঋণ খেলাপির দায়ে সংরক্ষিত আসনের (৩,৪,৫) সদস্য প্রার্থী সোমা বেগম পূর্ণিমা এর প্রার্থীতা বাতিল করা হয়েছে। তবে তারা আগামী তিনদিনের মধ্যে তাদের প্রার্থীতা ফিরে পেতে উচ্চ পর্যায়ে আপিল করতে পারবে বলে যোগ করেন এ সিনিয়র রিটানিং অফিসার।
জেলা রিটানিং অফিসার কার্যালয় থেকে জানানো হয়- বর্তমানে ক্ষমতাশীন দল আ’লীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আকবর হোসেন চৌধুরী, জাতীয়তাবাদী দলের (বিএনপি) মেয়র প্রার্থী মামুনুর রশীদ, জাতীয় পার্টির (এরশাদ) মেয়র প্রার্থী প্রজেশ চাকমা, এবং বিপ্লবী ওয়াকার্স পার্টির মেয়র প্রার্থী মো. আব্দুল মান্নান (রানা) মেয়র পদে নির্বাচনে অংশ নিতে পারবেন।
এছাড়া মহিলা সংরক্ষিত আসনে একজন বাদ পড়ায় ১৯জন প্রার্থী এবং ০৯টি ওয়ার্ডে সদস্য পদে (সাধারণ) ৪৩জন প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন। সকল পরিস্থিতি ঠিক থাকলে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারী রাঙামাটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর রাঙামাটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে আ’লীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরী মেয়র নিবার্চিত হয়েছিলেন। ২৬ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited