ইকবাল হোসেন | ১২:২৯ এএম, ২০২১-০১-১৩
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বিরুদ্ধে গ্রফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙামাটি সরকারি কলেজ, পৌর ও সদর উপজেলা শাখা।
মঙ্গলবার (১২ জানুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দ) বিকেলে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ হতে ছাত্রদলের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল শুরু করে শহরের মূল মূল সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আল আমিন এর সভাপতিত্বে পৌর ছাত্রদলের সদস্য সচিব আব্দুশ শাকুর জাবেদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম অঞ্চল) ও রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমদ সাব্বির। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, সহ-সভাপতি এমদাদুল ইসলাম মানিক, খোরশেদ আলম রাজু, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু, যুগ্ম সম্পাদক আবুল কালাম ছগির, সাজ্জাদ হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক খাইরুল ইসলাম রানা, কলেজ ছাত্রদলের সদস্য সচিব অলি আহাদ, সদর থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবুল বশরসহ কলেজ, পৌর ও সদর উপজেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা কর্মী।
এসময় বক্তারা অবিলম্বে তারেক রহমানের নামে হওয়া সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited