ইয়াবাসহ আটক যুবকের পরিবারের ভরনপোষনের দায়িত্ব নিলেন কাউন্সিলর হেলাল


মাসুদ পারভেজ নির্জন    |    ০৫:২১ পিএম, ২০২১-০১-০৮

ইয়াবাসহ আটক যুবকের পরিবারের ভরনপোষনের দায়িত্ব নিলেন কাউন্সিলর হেলাল

রাঙামাটি শহরের গীতাশ্রম কলোনীতে সন্দেহের জেরে তল্লাশি করে ১৩ পিস ইয়াবা সহ কুখ্যাত মাদক ব্যাবসায়ী ও একাধিক মামলার আসামী জাহিদুল ইসলাম সাব্বিরকে  আটক করে পুলিশের হাতে তুলে দেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন।

পরে সেই যুবকের পরিবারকে জামিন না করার  শর্তে প্রতিমাসে ৪০০০ টাকা প্রদান করার আশ্বাস দেন।এদিকে পরের দিন শুক্রবার বিকালে কথা রাখতেই ৪০০০ টাকা নিয়ে দুয়ারে হাজির কাউন্সিল হেলাল উদ্দিন।

কাউন্সিলর হেলাল জানায়,ইয়াবা ব্যবসায়ী সাব্বিরের মা তার ছেলের জামিনের জন্য  যদি অন্তত ৩ টি মাস চেষ্টা না করে প্রতিমাসে ৪০০০ টাকা করে আমার ব্যক্তিগত ফান্ড থেকে তাদের পরিবারকে দিবো।এমনকি সে যতমাস জেলখানায় থাকে তার পরিবারকে প্রতিমাসে ৪০০০ টাকা প্রদান করা হবে।

উল্লেখ্য,শুক্রবার রাত সাড়ে ১২ টায় গীতাশ্রম কলোনী থেকে ছাত্রলীগ নেতা আরিফের সহযোগীতায় তাকে আটক করা হয়।

পূর্বের নিউজ https://chttimes24.com/news-view/1236/