ধর্ম নিয়ে কাউকে রাজনীতি না করার আহবানঃঅংসুইপ্রু চৌধুরী


এম এইচ ইকবাল    |    ১২:২৪ এএম, ২০২১-০১-০৭

ধর্ম নিয়ে কাউকে রাজনীতি না করার আহবানঃঅংসুইপ্রু চৌধুরী

ধর্ম নিয়ে কাউকে রাজনীতি না করার আহবান জানাান রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইপ্রু চৌধুরী।

বুধবার সন্ধ্যায় কাউখালী উপজেলার পোয়াপাড়া আদর্শগ্রাম ফারুকে আজম(রাঃ) আদর্শ ইসলামিক একাডেমি  ফোরকানিয়া মাদ্রাসার উদ্ভোধন অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।

এসময় তিনি আরো বলেন, ইসলাম একটি শান্তির ধর্ম,ইসলাম কখনো কোন জাতী ধর্ম বর্ণের মানুষকে আঘাত করার নির্দেশ দেয়না। তাই ধর্ম নিয়ে কেউ রাজনীতি করবেন না।

উদ্বোধনি অনুষ্ঠানে শফিকুল আলম শফিকের সভাপতিত্বে কাউখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান  অতিথি ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ এর চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইপ্রু চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন,কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এরশাদ সরকার,কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী,কলমপতি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ক্যজাই মারমা ,কাউখালী থানা অফিসার ইনচার্জ শহিদউল্ল্যা পিপিএম প্রমূখ।