১৪ ফেব্রুয়ারী সারাদিন,ভালোবেসে ভোট দিন


মাসুদ পারভেজ নির্জন    |    ০২:৩৪ পিএম, ২০২১-০১-০৬

১৪ ফেব্রুয়ারী সারাদিন,ভালোবেসে ভোট দিন

রাঙামাটিতে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ১৪ ফেব্রয়ারী পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। রাঙামাটি পৌরবাসী প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট দেবেন। তবে জাতীয় রাজনৈতিক দল  ও স্থানীয় রাজনৈতিক দল থেকে এখনো কোন প্রাথীর মনোনয়ন চুড়ান্ত করেনি।

চতুর্থ ধাপের পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ধাপে ৫৬টি পৌরসভায় ভোট নেওয়া হবে ১৪ ফেব্রুয়ারি। এর মধ্যে রাঙামাটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।  ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর পদ্ধতিতে ভোট গ্রহন করা হবে ।

১৭ জানুয়ারির মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে । বাছাই করা হবে ১৯ জানুয়ারি। এছাড়াও ২৬ জানুয়ারি পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে ৩১টিতে ইভিএম এবং ২৫টিতে ব্যালট পেপার ব্যবহার করা হবে। ভোট হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। 

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেন।