মাসুদ পারভেজ নির্জন | ০৩:২৯ এএম, ২০২১-০১-০৬
রাঙামাটি জেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নের খানডোং পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৩ লিটার মদ ও ১১০ লিটার মদ তৈরির উপকরন(ওয়াশ) সহ দুই জনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফের নির্দেশনায় উপপরিদর্শক জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে দুইজনকে আটক করা হয়।
আটককৃত হলেন,সুমি বড়–য়া (৩১) ও শিউলি বড়–য়া(২৩)।আটককৃতদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
এছাড়াও বিকালে পূর্ব ট্রাইবেল আদাম বনরুপা এলাকায় বনরুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অভিযান পরিচালনা করে ২ পিস ইয়াবা সহ একজনকে আটক করা হয়। আটককৃত হলেন,মোঃ ইব্রাহিম(২৫)। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ জানান,মাদক নিমূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited