রাঙামাটিতে ইয়াবা ও মদ সহ আটক ৩!


মাসুদ পারভেজ নির্জন    |    ০৩:২৯ এএম, ২০২১-০১-০৬

রাঙামাটিতে ইয়াবা ও মদ সহ আটক ৩!

রাঙামাটি জেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নের খানডোং পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৩ লিটার মদ ও ১১০ লিটার মদ তৈরির উপকরন(ওয়াশ) সহ দুই জনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফের নির্দেশনায় উপপরিদর্শক জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে দুইজনকে আটক করা হয়।
আটককৃত হলেন,সুমি বড়–য়া (৩১) ও শিউলি বড়–য়া(২৩)।আটককৃতদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

এছাড়াও  বিকালে পূর্ব ট্রাইবেল আদাম বনরুপা এলাকায়  বনরুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অভিযান পরিচালনা করে ২ পিস ইয়াবা সহ একজনকে আটক করা হয়। আটককৃত হলেন,মোঃ ইব্রাহিম(২৫)। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ জানান,মাদক নিমূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।