শহিদুল ইসলাম হৃদয় | ১০:৪৩ পিএম, ২০২১-০১-০৪
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আনতে চাই।যে নেতৃত্ব গতিশীল হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়নে সহায়ক হবে।এমনটাই জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
সোমবার বিকালে শহরের ক্ষুদ্র-নৃ গোষ্ঠী ইনস্টিটিউটে রাঙামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা বলেন।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে খন্ডখন্ড মিছিল নিয়ে ছাত্রলীগ কর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হন।
এসময় অনুষ্ঠানে কাউখালি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসু প্রু চৌধুরী, সাবেক স্থানীয় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, অবিভক্ত পার্বত্য চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোমনাথ চাকমা, সাবেক অবিভক্ত পার্বত্য চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি ও রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাবেক অবিভক্ত পার্বত্য চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আবছার, সাবেক রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান মাহফুল, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনুমং চৌধুরী, রাঙামাটি পৌর ছাত্রলীগের সভাপতি এইচএম আল্লাউদ্দিন, রাঙামাটি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাসহ কর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন,দেশকে ভালোবাসতে হবে এবং দেশকে ভালোবাসতে হলে সংগঠনকে ভালোবাসতে হবেেএসময় তিনি তিনি বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited