শহিদুল ইসলাম হৃদয় | ০৫:১২ পিএম, ২০২০-১২-৩০
একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দেয়াসহ জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। বুধবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক যুগ্ম জেলা জজ এডভোকেট দীপেন দেওয়ানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেট চত্বরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, রফিক উদ্দীন আহমেদ, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ উদ্দিন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, মহিলা দলের নেত্রী নুর জাহান পারুল প্রমুখ।
উক্ত সমাবেশে বক্তারা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের অনুষ্ঠানের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে জনগণের ভোটাধিকারের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
কর্মসূচীতে অন্যান্যের আরো উপস্থিত ছিলেন, আমির হোসেন সাবের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক জেলা বিএনপি, মোঃনুরুজ্জামান সভাপতি নানিয়ারচর উপজেলা বিএনপি মমতাজ মিয়া সভাপতি জেলা শ্রমিকদল,মোঃ বাচ্চু মিয়া সদস্য জেলা বিএনপি, আব্দুল শুক্কুর শ্রমিকদল নেতা,মোঃ কামাল হোসেন যুগ্ম সম্পাদক জেলা যুবদল,মোসতাক আহমেদ টিপু,সহ সাধারণ সম্পাদক জেলা যুবদল, শামীম হোসেন সাবেক ছাত্রনেতা, আরিফ হোসেন সাবেক ছাত্রনেতা, জসিম উদ্দীন সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রদল,মোঃ শাহিন সহ সভাপতি জেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, আল আমিন আহবায়ক রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদল,অপু আহবায়ক, কর্নফুলি সরকারি কলেজ ছাত্রদল,রাহুল চাকমা সাধারণ সম্পাদক সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল।নুর জাহান বেগম পারুল জেলা মহিলাদল,সালেহা বেগম জেলা মহিলাদল।
জেলা বিএনপির সম্মানিত সদস্য বাচ্চু মিয়ার সঞ্চালনায় সমাবেশের সভাপতিত্ব করেন জনাব সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো সহ সভাপতি রাঙ্গামাটি জেলা বিএনপি।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited