নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা


নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৫৫ পিএম, ২০২০-১২-২৯

নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে সবির কুমার চাকমা দ্বিতীয়বার সদস্য মনোনীত হওয়ার আনন্দে উচ্ছ্বাসে মেতেছে বরকল সদর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের দলীয় কর্মীরা। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি বরকল উপজেলার সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বরকল বাজারে সবির কুমার চাকমাকে প্রদান করা হয় গণসংবর্ধনা। দ্বিতীয়বার রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ার আনন্দে পুরো বরকল বাজারে আনন্দ শোভা যাত্রা করেন নেতা-কর্মীরা। জয়ধ্বনি স্লোগান হয় সুবির কুমার চাকমাকে নিয়ে।

এসময় বরকল সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চিংহেন রাখাইন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরকল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা পরিষদের দ্বিতীয়বার মনোনীত সদস্য সবির কুমার চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরকল উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি করূনা মোহন চাকমা,বরকল থানা অফিসার ইনচার্জ কাজী মো জসিম উদ্দিন, ওসি(তদন্ত) মুনজুরুল হক রুবেল, বরকল সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নুরুল হক আবু বক্কর মোল্লা, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো ওসমানসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।

গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সবির কুমার চাকমা বলেন, বরকল উপজেলার সার্বিক উন্নয়নে পরিষদের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা করা হবে। সেক্ষেত্রে প্রথমে বরকল এলাকাবাসীদের সহযোগিতা করতে হবে। প্রথমবারে দায়িত্বপ্রাপ্ত সময় সকলের সহযোগিতায় বরকল উপজেলায় আর্থ-সামাজিকসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে। এমনকি ভবিষ্যতেও সার্বিক উন্নয়নে কাজ করা হবে।