মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ডে কাউন্সিলর শাহাদাৎ


মাসুদ পারভেজ নির্জন    |    ০১:১২ এএম, ২০২০-০৯-১০

মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ডে কাউন্সিলর শাহাদাৎ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সমাজ কল্যান সম্পাদক পদে দায়িত্ব পেয়েছে রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি শাহাদাৎ হোসেন।মঙ্গলবার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও মহাসচিব মোঃ শফিকুল ইসলামের শুভেচ্ছায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান এর সম্মানিত সদস্য,শাহাদাৎ হোসেন সর্বোচ্চ নীতিনির্ধারনী সংসদ আপনাকে সহ সমাজ কল্যান বিষয়ক পদে মনোনীত করেছেন।তবে শর্ত থাকে যে,গঠনতন্ত্রের কলাম ৭ মোতাবেক সব ধরনের শর্ত আপনাকে মেনে চলতে হবে।তা নাহলে গঠনতন্ত্র্রের কলাম ৭ পরিপন্থি বলে গন্য হবে।উল্লেখ থাকে যে,গঠনতন্ত্রের কলাম ৫ এর উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে আপনাকে সহযোগিতা করার অনুরোধ করা হলো।গঠনতন্ত্রের কলাম ৫ এর উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়ন করতে হবে।আরো শর্ত থাকে যে,কলাম ১ থেকে ১৬ পর্যন্ত সকল বিধিমালা ধারা মানিয়া বিভাগ ও জেলা সহ সকল কমিটি পরিচালনা করার জন্য পরামর্শ দিতে হবে।সকল মুক্তিযোদ্ধা পরিবারের পাশে থেকে তাদের সব সমস্যা সমাধানে এবং মুক্তিযোদ্ধা পরিবারের নায্য দাবী আদায়ের জন্য সোচ্চার থাকতে হবে। সামাজিক উন্নয়নে আপনার সক্রিয় ভূমিকা পালন  একান্ত ভাবে কামনা করছি।

বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহাদাৎ জানায়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর সম্মানিত চেয়ারম্যান মোঃ সোলেমান মিয়া এবং মহাসচিব মোঃ শফিকুল ইসলাম ভাইসহ সকল নেতৃবৃন্দ'কে আমাকে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর সমাজকল্যান বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব প্রদান করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ।মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার প্রতিষ্ঠা করতে এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় সকল সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে  সমন্বয় সাধনের মাধ্যমে মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে উঠুক এই প্রত্যাশাসহ দেশের সকল মুক্তিযোদ্ধার সন্তান ভাই-বোনদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হোক এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযোদ্ধার সন্তানদের অগ্রণী ভূমিকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন হোক এই কামনা করছি।আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে আমরা এক ও অভিন্ন পথের যাত্রী এটাই যেন সকল সংগঠন ও নেতৃবৃন্দের মুখ্য উদ্দেশ্য হয় এই প্রত্যাশা করি।