নিজস্ব প্রতিবেদক | ০৩:০৮ এএম, ২০২০-১২-২২
পার্বত্য রাঙামাটি জেলা আওয়ামীলীগের অন্যতম প্রবীণ নেতা ও বর্তমান কমিটির কোষাধ্যক্ষ সাবেক জনপ্রতিনিধি নজির আহমেদ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
সোমবার দুপুর দুইটা পনের মিনিটের সময় রাঙামাটি জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন মরহুমের বড় সন্তান রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সহ-সভাপতি শফিউল আযম। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিলো ৭৫ বছর।
দুই ছেলে ও দুই কন্যা, দুই পুত্রবধূ, নাতি-নাতনীসহ অসংখ্যা আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি। পারিবারিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।
প্রবীণ এই রাজনীতিবিদ নজির আহমেদের মৃত্যুতে রাঙামাটির এমপি দীপংকর তালুকদার, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, জেলা স্বেচ্ছাসেবকলীগ, জেলা শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ লীগ, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited