নিজস্ব প্রতিবেদক | ১১:১১ পিএম, ২০২০-১২-১৯
রাঙামাটি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে পুণঃরায় টানা চতূর্থবারের মতো সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে দৈনিক পূর্বকোণ এর জেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন রুবেল ও দৈনিক রাঙামাটি’র সম্পাদক আনোয়ার আল হক। কমিটির সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইউএনবি প্রতিনিধি অলি আহমেদ। শনিবার (১৯ ডিসেম্বর) প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ১০টা থেকে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভার শুরুতে আকস্মিকভাবে প্রেসক্লাব সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসেন রাঙামাটি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। এ সময় তিনি সদস্যদের খোঁজ খবর নেন ও প্রেসক্লাবের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে অবহিত হন। প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা করেন রাঙামাটি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির, রাঙামাটি শিশু নিকেতনের অধ্যক্ষ স ম মইনুদ্দিন মিন্টু ও পাবলিক কলেজের প্রভাষক আদনান পাশা সুজা। দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণকালে সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে অন্যান্য পদগুলোতে যারা নির্বাচিত হয়েছেন এরা হলেন, যুগ্ম সম্পাদক পদে সুপ্রিয় চাকমা (প্রথম আলো) কোষাধ্যক্ষ পদে পুলক চক্রবর্তী (এটিএন বাংলা), এবং নির্বাহী সদস্য পদে যথাক্রমে এ কে এম মকছুদ আহমেদ (সম্পাদক, দৈনিক গিরিদর্পণ) সৈয়দ মাহাবুব আহামদ (ইনকিলাব) মোহাম্মদ আলী (দৈনিক জনকণ্ঠ) ও এস এম শামসুল আলম (সিএইচটি নিউজ)
নির্বাচনে সভাপতি পদে সুনীল কান্তি দে ও সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ইলিয়াস প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকি পদগুলোতে আর কোনো প্রার্থী না থাকায় সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এদিকে প্রেসক্লাবের নির্বাচনে আগের পরিষদের নেতৃবৃন্দ গণতান্ত্রিক পন্থায় পুনঃরায় নির্বাচিত হওয়ায় সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু,রাঙামাটি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাঙামাটি পৌর সভার মেয়র আকবর হোসেন চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি হাজি মোঃ শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, যাত্রী কল্যাণ সমিতির আহ্বায়ক জাহাঙ্গীর আলম মুন্না, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো. আবু সৈয়দ, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক শাওন ফরিদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ নবনির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited