"প্রিয় রাঙামাটি" বরকল উপজেলা শাখার ৩১ জন বিশিষ্ট কমিটি অনুমোদন


প্রেস বিজ্ঞপ্তি    |    ০২:০০ এএম, ২০২০-১২-১৬

প্রিয় রাঙামাটি একটি সামাজিক সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ২০১৬ সাল থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রমে জেলা উপজেলায় কাজ করে চলছে "প্রিয় রাঙামাটি"।

বিভিন্ন উপজেলা থেকে প্রিয় রাঙামাটি( একটি সামাজিক সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন) এর কাছে উপজেলা শাখা চেয়ে আবেদন করেন আগ্রহীরা তাদের আবেদন এর উপর প্রিয় রাঙামাটি বোর্ড প্যানেল এবং উপদেষ্টার সিদ্ধান্ত অনুযায়ী কমিটি অনুমোদন দেওয়া হয় আজ ৩১ সদস্য বিশিষ্ট বরকল উপজেলা শাখার।

কমিটি অনুমোদন দেন প্রিয় রাঙামাটি প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ফাতেমা তুজ জোহরা রেশমী এবং সাবেক সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন সিকদার। প্রিয় রাঙামাটি প্রতিষ্ঠাতা ফাতেমা তুজ জোহরা রেশমী জানান আমরা কিছু স্বপ্নবাজ কাজ করছি সমাজিক পরিবর্তনের উদ্দেশ্যে আমাদের সামজিক সংগঠন " প্রিয় রাঙামাটি " পাহাড়ের সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি এবং তরুনদের মধ্যে সামাজিক মুল্যবোধ ও আত্ননিরভরশীলতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে ২০১৬ সাল থেকে।

এরই ধারাবাহিকতায় আবেদন এর পেক্ষিতে বোর্ড প্যানেল এর সিদ্ধান্তে বরকল উপজেলা শাখা অনুমোদন দেওয়া হয়।