মেহেদী হাসান | ০৭:৩৭ পিএম, ২০২৬-০৯-১৭
রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কথিত মাদক কারবারি, মাদকসেবী, দাঙ্গা সংগঠনের অভিযোগে অভিযুক্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় কলেজ গেইট এলাকার মো. মাহাবুব আলমের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে কোতয়ালী থানা পুলিশের একটি আভিযানিক দল। পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানে কলেজ গেইট এলাকার মো. মাহাবুব আলম (৩৮)কে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
এ ছাড়া মাদক কারবারের অভিযোগে মো. মানিক উদ্দীন (২৫), মো. আকবর আলী (৪৫), মো. জুয়েল (২৩) ও মো. সিদ্দিকুর বাবুকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।
দাঙ্গা সংগঠনের অভিযোগে মো. মাসুদ রানা (৩১), মাদক সেবনের অভিযোগে মো. রাশেদ (৩৪) এবং সিআর গ্রেপ্তারি পরোয়ানামূলে মো. আবুল কালাম (৪২)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১, ৩, ৬, ৭ ও ৮ নম্বর আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাকি আসামিদের বিরুদ্ধেও আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কথিত মাদক কারবারি, মাদকসেবী, দাঙ্গা সংগঠনের অভিযোগে অভিযুক্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় কলেজ গেইট এলাকার মো. মাহাবুব আলমের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে কোতয়ালী থানা পুলিশের একটি আভিযানিক দল।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানে কলেজ গেইট এলাকার মো. মাহাবুব আলম (৩৮)কে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
এ ছাড়া মাদক কারবারের অভিযোগে মো. মানিক উদ্দীন (২৫), মো. আকবর আলী (৪৫), মো. জুয়েল (২৩) ও মো. সিদ্দিকুর বাবুকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।
দাঙ্গা সংগঠনের অভিযোগে মো. মাসুদ রানা (৩১), মাদক সেবনের অভিযোগে মো. রাশেদ (৩৪) এবং সিআর গ্রেপ্তারি পরোয়ানামূলে মো. আবুল কালাম (৪২)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১, ৩, ৬, ৭ ও ৮ নম্বর আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাকি আসামিদের বিরুদ্ধেও আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারের অভিযোগে তিনজন, মাদক সেবনের অভিযোগে ত...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বিলাইছড়ি প্রতিনিধি, রাঙামাটির বিলাইছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর বিলাইছড়ি জোনের ২৯ বীরের উদ্যোগে ...বিস্তারিত
আলমগীর মানিক : ‘পরিচ্ছন্নতার অভ্যাস গড়ি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’ প্রতিপাদ্যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের অঙ্গসংগঠন এপেক্স ক্লাব অব রাঙামাটির উদ্যোগে ...বিস্তারিত
মেহেদী হাসান : পাহাড়ের ফুটবল মাঠে প্রতিদ্বন্দ্বিতা ছিল, তবে শেষ পর্যন্ত জয় হলো সম্প্রীতির। রোমাঞ্চকর টাইব্রেক...বিস্তারিত
আজগর আলী খান : পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করা, নারীদের স্বাস্থ্যসেবা বিষয়ে দক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited