মেহেদী হাসান | ১১:০৩ পিএম, ২০২৬-০৯-১৪
রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত, পিএসসির পক্ষ থেকে এবাদতখানার জন্য এ সহায়তা প্রদান করা হয়।
এ উপলক্ষে মানিকছড়ি ক্যাম্প কমান্ডার মো. আব্দুল মান্নান উপস্থিত থেকে আয়শা বেগম এবাদতখানার সভাপতি মো. জাহাঙ্গীর আলমের কাছে ফ্লোর ম্যাটগুলো হস্তান্তর করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এবাদতখানা কর্তৃপক্ষ ও স্থানীয় মুসল্লিরা ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে রাঙামাটি সদর জোনের এমন মানবিক উদ্যোগের জন্য জোন কমান্ডারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে। সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট প্রদান তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
এ সময় এবাদতখানা কর্তৃপক্ষ রাঙামাটি সদর জোন ও মানিকছড়ি ক্যাম্পের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited