আলমগীর মানিক | ০৩:৩২ পিএম, ২০২১-০৪-২০
চলমান করোনার দ্বিতীয় ঢেউতে পার্বত্য রাঙামাটিতে প্রথমবারের মতো এক ব্যক্তি আক্রান্ত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এরআগে করোনার প্রথম ঢেউতে রাঙামাটিতে মৃত্যুবরণ করেছিলো ১৬ জন।
মঙ্গলবার এই সংখ্যায় একজন যোগ হয়ে সর্বমোট ১৭ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছেন রাঙামাটির স্বাস্থ্য বিভাগের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল। মঙ্গলবার নিহত হওয়া ব্যক্তির নাম আবুল কালাম। তার বাড়ি শহরের তবলছড়ি এলাকায়। তিনি রাঙামাটি জেলাপ্রশাসনের অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারি ছিলেন।
জানাগেছে, করোনায় আক্রান্ত হয়ে রাঙামাটি থেকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই মঙ্গলবার ভোর বেলায় তিনি মৃত্যুবরণ করেছেন।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবুল কালাম অবসরের আগমুহুর্ত পর্যন্ত সর্বশেষ জেলার লংগদু উপজেলা প্রশাসনের অফিস সুপার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি দীর্ঘদিন রাঙামাটি জেলা প্রশাসনের বিভিন্ন শাখায় অফিস সহকারী-উচ্চমান সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
এদিকে, রাঙামাটির স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, বর্তমানে সোমবার পর্যন্ত রাঙামাটিতে করোনায় আক্রান্ত হয়ে তিন ব্যক্তি আইসোলেশনে ভর্তি রয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : মায়ানমারের চলমান গৃহযুদ্ধে নতুন করে তীব্রতা দেখা দিয়েছে। দেশটির কারেন্নি (কারেনি) অঞ্চলে সক্রিয় ...বিস্তারিত
আলমগীর মানিক : রমজান মাসে রাঙামাটির কাপ্তাই উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে এবার পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাব...বিস্তারিত
মাহাদি বিন সুলতান : রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ...বিস্তারিত
মাহাদি বিন সুলতান : পার্বত্য চট্টগ্রামে নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষ...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটি জেলা পরিষদকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিলাইছড়ি উপজেল...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে রাঙামাটির রাজস্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited