আলমগীর মানিক | ০৫:৩১ পিএম, ২০২৫-০৯-০৩
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে কর্মচারীদের (১১-১৬ গ্রেড) জন্য ‘অফিস ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা বুধবার ০৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ বুধবার সকাল ১১:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান আধুনিক অফিস ব্যবস্থাপনার অংশ হিসেবে আভ্যন্তরীণ যোগাযোগ এবং পারস্পিক সহযোগিতামূলক মনোভাব বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন এবং কর্মচারীদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে আলোচনা করেন।
তিনি কর্মচারীদেরকে তথ্য ও সময় ব্যবস্থাপনা, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কর্মসম্পাদন এবং অংশীজনদেরকে সেবা প্রদান করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার আহবান জানান। তিনি কর্মচারীদেরকে রাবিপ্রবি’র ২০২৫ সালের ডায়েরী বিতরণ করেন।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেব, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (কিউ এ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) জনাব মাহবুব আরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : মায়ানমারের চলমান গৃহযুদ্ধে নতুন করে তীব্রতা দেখা দিয়েছে। দেশটির কারেন্নি (কারেনি) অঞ্চলে সক্রিয় ...বিস্তারিত
আলমগীর মানিক : রমজান মাসে রাঙামাটির কাপ্তাই উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে এবার পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাব...বিস্তারিত
মাহাদি বিন সুলতান : রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ...বিস্তারিত
মাহাদি বিন সুলতান : পার্বত্য চট্টগ্রামে নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষ...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটি জেলা পরিষদকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিলাইছড়ি উপজেল...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে রাঙামাটির রাজস্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited