রাজস্থলীতে পরিত্যক্ত দেশীয় এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার


আইয়ুব চৌধুরী    |    ০৯:৪১ পিএম, ২০২৬-১১-১৮

রাজস্থলীতে পরিত্যক্ত দেশীয় এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাজার এলাকায় অভিযান শেষে ফেরার পথে এসব অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল বাঙ্গালহালিয়া বাজারের বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান শেষে বাজারের দিকে ফেরার পথে বাঙ্গালহালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের বিপরীত পাশে একটি বটগাছের নিচে পুকুরপাড়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ দেখতে পায় পুলিশ। পরে সেগুলো উদ্ধার করা হয়।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ অস্ত্র ও কার্তুজ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাঙ্গালহালিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের বিপরীত পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।