আজগর আলী খান | ০৫:৪৯ পিএম, ২০২৬-১১-১০
রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রতিশ্রুতি সহ ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচির অংশ হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীকে অবহিতকরণের লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার গাইন্দ্যা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলার সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয়ের এডটক কমিটির সভাপতি মুইথুইঅং মারমা।
কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন বেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে মুইথুইঅং মারমা বলেন,বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় বর্তমানে তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। এ ক্ষেত্রে সঠিক তথ্য দিয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এ জন্য সমাজের প্রত্যেককে সচেতন হতে হবে এবং সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি ডেঙ্গুর বিস্তার রোধে নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে নারী অংশগ্রহণকারীদের সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি, জনসচেতনতামূলক কার্যক্রম ও ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে অবহিত করা হয়।
এ সমাবেশে বিপুল পরিমাণ নারী অংশগ্রহন করেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক এতদিনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা অন্তত এমন একটি ঘটনা ঘটাল, যা রাঙামাটিà¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহা...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটিতে পূর্ববিরোধের জেরে সন্তানসহ এক সাংবাদিককে কাভার্ড ভ্যান দিয়ে চাপা দিয়ে হত্যাচেষ্টা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ি সদর ও গুইমারায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়েছে ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় এবং চাঁদের গা...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : খাগড়াছড়িতে পিকআপ গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দীঘিনালা উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপন চà¦...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে জমকালো আয়োজন ও আনন্দঘন পরিবেশে অনà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited