আজগর আলী খান | ১২:৫০ এএম, ২০২৬-০৯-৩০
পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রাজস্থলীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।২৯ সেপ্টেম্বর
মঙ্গলবার সকালে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বাজারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন করে বিএনপির পার্টি অফিসের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।
বক্তারা আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের গুজব, অপপ্রচার ও উসকানিতে বিভ্রান্ত না হয়ে নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান তারা।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ,সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, সাধারণ সম্পাদক মঞো মারমা, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, সহ সভাপতি ছকির আহম্মদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুইথুইঅং মারমা ,সিনিয়র যুগ্ন সম্পাদক এমদাদুল হক মিলন জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, এমপি প্রতিনিধি জিকু কুমার দে ,যুবদলের আহবায়ক শামীম আহম্মেদ রুবেল, সদস্য সচিব উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা কৃষক দলের সভাপতি বিষু সাহা, সাধারণ সম্পাদক সুমন খান, ছাত্র বিষয়ক সম্পাদক আজিজুর রহমান রুবেল,বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক মোল্লা, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মিনহাজ খোকন, সদস্য সচিব সিরাজুল ইসলাম , নির্যাতিত লিটন প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল,জাসাস, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল মহিলা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পৃথক ভাবে বিকাল চার টায় উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
আজগর আলী খান : রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে ইমন দাশ (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্য...বিস্তারিত
আজগর আলী খান : পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রাজà¦...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি সদর উপজেলার মানিকছড়ি এলাকায় অনুমোদন ছাড়াই পাহাড় কেটে চলাচলের রাস্তা তৈরির অভিযোগে এনফোà...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলà...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত একটি বিশেষ অভিযানে দুটি অবৈধ à¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে আসা পর্যটকদের অবস্থানের সময় বাড়াতে জেলার পর্যটন সুবিধা আরও বিস্তৃত ও আকর্ষণীয় করার পর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited