পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাঙামাটিতে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ


মেহেদী হাসান    |    ০৪:৪৮ পিএম, ২০২৬-০৯-২৩

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাঙামাটিতে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, রাঙামাটি জেলা শাখা।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি সদর উপজেলা পরিষদের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

 

রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, সদস্য সচিব আবু নাছির, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজসহ স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবেন। দেশের শান্তি, গণতান্ত্রিক পরিবেশ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

 

এ সময় বক্তারা সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।