অহিদুল ইসলাম অভি | ১১:৩৭ পিএম, ২০২৬-০৯-২২
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিনটি কমিটি গঠনকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে সচেতন নাগরিক সমাজ। একই সঙ্গে পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা সমাধান, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছে তারা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
সরকারের গঠিত তিন কমিটি হলো ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি’ এবং ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি’। বিবৃতিদাতাদের মতে, পার্বত্য চট্টগ্রামের দীর্ঘমেয়াদি সমস্যা নিরসন, নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নের লক্ষ্যে এসব কমিটি গঠন করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত ১০ সেপ্টেম্বর জারি করা তিনটি প্রজ্ঞাপনে কমিটিগুলোর কার্যক্রমের সঙ্গে পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গুম-খুন প্রতিরোধ, দুর্নীতি ও চাঁদাবাজি প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়গুলো যুক্ত করা হয়েছে।
এ ছাড়া স্থানীয় উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতি, নিরাপত্তা, প্রচলিত আইন পর্যালোচনা এবং প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে সুপারিশ দেওয়ার দায়িত্বও কমিটিগুলোকে দেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সচেতন নাগরিক সমাজের দাবি, এসব উদ্যোগকে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিত্ব সংকুচিত করার প্রচেষ্টা হিসেবে দেখার সুযোগ নেই। বরং পাহাড়ে বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠীর নিরাপত্তা, নাগরিক সুবিধা, সামাজিক সম্প্রীতি ও সুশাসন নিশ্চিত করতে প্রশাসনিক সমন্বয় আরও কার্যকর করা প্রয়োজন।
১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তির প্রসঙ্গ তুলে বিবৃতিতে বলা হয়, চুক্তির সুফল যেন পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষ সমানভাবে পান, সে জন্য প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি পাহাড়ের নিরাপত্তাকে কেবল আইনশৃঙ্খলার বিষয় হিসেবে না দেখে সব জনগোষ্ঠীর নাগরিক নিরাপত্তার সঙ্গে বিবেচনা করার কথা বলা হয়েছে।
বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় স্থানীয় জনগণের অংশগ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর রাজনৈতিক প্রতিনিধি, বুদ্ধিজীবী, সাংবাদিক, নাগরিক সমাজ ও সিনিয়র নাগরিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে দীর্ঘদিনের সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান খোঁজার আহ্বান জানানো হয়েছে।
তিন কমিটির কার্যক্রমকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করার আহ্বান জানিয়ে বিবৃতিদাতারা বলেন, প্রক্রিয়াটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও সামাজিক সম্প্রীতির ভিত্তিতে এগিয়ে নেওয়া প্রয়োজন। একই সঙ্গে কমিটিগুলোর সুপারিশ প্রণয়নের সময় স্থানীয় জনগণের মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়েছে।
তাদের মতে, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়নের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপ এবং পারস্পরিক আস্থা বাড়ানো প্রয়োজন। দীর্ঘমেয়াদি সমাধানে পৌঁছাতে সমন্বিত উদ্যোগের পাশাপাশি সব জনগোষ্ঠীর নিরাপত্তা, অধিকার ও উন্নয়নের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।
যৌথ বিবৃতিতে বিভিন্ন শ্রেণি-পেশার ১০২ জন স্বাক্ষর করেছেন। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন দারুসসালাম বিশ্ববিদ্যালয়, সোমালিয়ার উপাচার্য ড. আসিফ মিজান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. গোলাম রহমান ভূঁইয়া, অধ্যাপক ড. মোঃ আবু তৈয়ব চৌধুরী, অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুছ, লে. কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান, অ্যাডভোকেট পারভেজ তালুকদার, অধ্যাপক হারুন উর রশিদ, এস এম জহিরুল ইসলাম, ক্যাপ্টেন রেদওয়ান সিকদার, ব্যারিস্টার ইলিয়াছুর রহমান, অধ্যক্ষ নুরুল আলম, অধ্যাপক মাহাবুবুর রহমান, ড. মোহাম্মদ মুহিব উল্লাহ, মেজর মাসুদুর রহমান, সাংবাদিক ও কলামিস্ট কামাল পারভেজ, নাজিমউদ্দিন চৌধুরী এ্যালেন, হাবীব আজম, হাবিবুর রহমান, দিদারুল আলম, মোজাম্মেল হক লিটন, মোহাম্মদ নাছির উদ্দিন, অ্যাডভোকেট কামাল উদ্দিন সুজন, ডা. মোহাম্মদ ইউসুফ আলী ও অ্যাডভোকেট রাইসুল কবিরসহ অন্যরা।
বিবৃতির শেষাংশে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা, অধিকার, উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধানের পথে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি জেলা পর্যায়ের আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে সংসদ সদস্য মাধবী মার্মার প্রতিনিধি হিসেবে দা...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিনটি কমিটি গঠনকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জ...বিস্তারিত
আলমগীর হোসেন : মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নে মো. আলী নামে এক জেলে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলি...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বিলাইছড়ি উপজেলা ফুটবল ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির লংগদুতে এক মেয়েকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা এবং একই মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited