মেহেদী হাসান | ০৩:৩৪ পিএম, ২০২৬-০৮-৩০
জনগণের প্রত্যাশা পূরণ এবং নাগরিক সেবা আরও কার্যকর করতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আন্তরিকভাবে কাজ করবে বলে জানিয়েছেন নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার।
তিনি আরও বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে জনগণের প্রত্যাশার প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
পরিষদের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রোববার (৩০ আগস্ট) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে পরিষদের প্রথম মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় পরিষদের বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও পরিষদের সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, ভূমি কর্মকর্তা মো. মামুনুল হক, জেলা পরিষদ সদস্য মামুনুর রশীদ মামুন, মো. তোফাজ্জল হোসেন, শাশ্বত চাকমা, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাশ ও পাইচিং মং মার্মাসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে অনুষ্ঠিত প্রথম মাসিক সভায় পরিষদের চলমান কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি নতুন কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভাকে ঘিরে পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও নতুন কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বহুল গুরুত্বপূর্ণ বাঙ্গালহালিয়া-রাজস্থলী সড়ক প্রশস্তকরণ ও মান উন্নয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited