মেহেদী হাসান | ০৩:২৮ পিএম, ২০২৬-০৮-৩০
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত পরিষদের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা।
রোববার (৩০ আগস্ট) রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আয়োজিত এ সৌজন্য সাক্ষাতে জেলা স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় তাঁকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
জেলার সিভিল সার্জনের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এ সাক্ষাতে অংশ নেন।
সাক্ষাৎকালে রাঙামাটির প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসাসেবার পরিধি বৃদ্ধি এবং স্বাস্থ্য খাতকে আরও সুসংগঠিত ও জনবান্ধব করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় জেলা পরিষদ ও জেলা স্বাস্থ্য বিভাগের মধ্যে সমন্বয়ের মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎ শেষে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নবগঠিত পরিষদের চেয়ারম্যানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কার্যকাল কামনা করা হয়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বহুল গুরুত্বপূর্ণ বাঙ্গালহালিয়া-রাজস্থলী সড়ক প্রশস্তকরণ ও মান উন্নয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited