মেহেদী হাসান | ০৭:৪৩ পিএম, ২০২৬-০৮-২৯
রাঙামাটির লংগদু উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাঙামাটি শহরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে লংগদু স্টুডেন্টস ফোরাম।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সদস্য ফারুক আহমেদ সাব্বির, সদস্য সায়রা চন্দ্রা, লংগদু স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা আবু নাছির, সভাপতি নুরুল আলম, রাঙামাটি জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুস সালাম এবং লংগদু উপজেলা ছাত্রদলের সভাপতি রায়হানুল হক।
অনুষ্ঠানে লংগদু উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন শিক্ষার্থীদের বাবা-মাকে সম্মান করার পাশাপাশি মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “জীবনে নানা ধরনের পরিস্থিতি আসবে। কোনো সময় কঠিন অবস্থার মুখোমুখি হলেও হতাশ হওয়া যাবে না। তোমাদের মেধা ও যোগ্যতার মাধ্যমে আগামী দিনের দেশ আলোকিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার দীপু কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের মেধাবীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে।
তোমরাই আগামী দিনের দেশের মুকুট। তাই শিক্ষাজীবনে অর্জিত জ্ঞান ও মেধাকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। পড়ালেখার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে তিনি তাদের পাশে থাকবেন। জেলা পরিষদের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে লংগদু স্টুডেন্টস ফোরামের নেতৃবৃন্দ, সংবর্ধিত কৃতি শিক্ষার্থী, অভিভাবক, এবং গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বহুল গুরুত্বপূর্ণ বাঙ্গালহালিয়া-রাজস্থলী সড়ক প্রশস্তকরণ ও মান উন্নয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited