মোঃ আবদুল নাঈম মোহন | ০৩:০২ এএম, ২০২০-১২-১৫
বহুল আলোকিত রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড (রেজি নং ৭৯৭/৮৫ইং) এর নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার ১৫ নভেম্বর ২০২০খ্রিঃ। রাত পোহালেই রাঙামাটি শীর্ষ ব্যবসায়ী সংগঠন “রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড” নির্বাচন। সবার দৃষ্টি এখন কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচনে।
জমে উঠছে নির্বাচনী প্রচার-প্রচারণাও। পোষ্টার, ব্যানার, ফেষ্টুনে ছেয়ে গেছে রাঙামাটি শহর জুড়ে, এমন পোষ্টার ব্যানার ও ফেষ্টুন চোখে পড়ে না জাতীয় নির্বাচনে। পোষ্টার পোষ্টারে জমকালো যে, দোকান খুঁেজ পেতে কষ্ট হচ্ছে। ইতিমধ্যে নির্বাচনের জন্য সব প্রস্ততি শেষ করেছে নির্বাচন কমিশন। আর তার পাশাপাশি চলছে প্রার্থীদের শেষ মুহুর্তের প্রচার-প্রচারণা।
কে হাসবে বিজয়ের হাসি, চায়ের কাপে ঝড় তোলে এমন আলোচনা জমে উঠেছে রাঙামাটি শহরের সর্বত্র এলাকায়। প্রার্থীরা ক্লান্তিহীন ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। ১১তম ব্যবস্থাপনা পরিষদ নির্বাচনে ৯টি পদের জন্য সর্বমোট ২৬জন মনোনয়নপত্র নিয়েছিলো। তবে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করে নাই। চলতি মাসের ৫ডিসেম্বর (শনিবার), প্রতীক বরাদ্দা দেয়ার পরপর মাঠে নেমে যায় প্রার্থীরা, ৯টি পদ নিয়ে ১২সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে ১১তম ব্যবস্থাপনা পরিষদ এর নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ১৩ডিসেম্বর (রবিবার) পর্যন্ত ছিলো প্রচার-প্রচারণার শেষ দিন। “রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেড” রাঙামাটি জেলার জন্য অর্থনীতি ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
তাছাড়াও রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর মাধ্যমে রাঙামাটি শহর থেকে শুরু জেলার বিভিন্ন উপজেলায়ও হাজার হাজার ব্যবসায়ী ও শ্রমিক আসবাবপত্র শিল্পের সঙ্গে জড়িত। রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির লিঃ এর সাধারণ ভোটাররা অভিযোগ করে বলে, গণতান্ত্রিক নিয়মে নির্বাচনের ব্যবস্থায় করা হয়েছে তা শুনে খুশি হয়েছিলাম, কিন্তু প্রার্থীরা ইশতেহার বিহীন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা ভবিষ্যত পরিকল্পনা বা উন্নয়নের কোন দিক নির্দেশনা নাই।
তাই আমরা মনে করি, আমরা যারা সাধারণ সদস্য ও ব্যবসায়ীরা আছি, আমাদের ও সংগঠনের উন্নয়নে অনিশ্চিত দিকে চলে যাচ্ছে। রাঙামাটি শহরের প্রবেশ মূখ, মানিকছড়ি থেকে শুরু করে, রূপনগর, শিমুলতলী, ভেদভেদী, কলেজ গেইট, রাজবাড়ী, নিউ মার্কেট, হ্যাপি মোড়, বাণিজ্যিক এলাকা বনরূপা, কাঠালতলী, ফিসারী বাধ, দোয়েল চত্বর, রির্জাভ বাজার, তবলছড়ি, আসামবস্তিসহ পৌর এলাকায় ব্যানার, পোষ্টার ও ফেষ্টুনে ছেয়ে গেছে।
শহরের বিভিন্ন স্থানে ব্যানার ফেষ্টুন লাগানোর কারণে সৌন্দয্য নষ্ট হচ্ছে, এই অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা করা হয়। ব্যানার, ফেষ্টুন, পোষ্টার ও লিপলেট এর বিষয়ে জানতে চাইলে, রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ১১তম ব্যবস্থাপনা পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রতিবেদকে জানানো হয়, নির্বাচন কমিটির পক্ষ থেকে প্রতিজন প্রার্থীকে ১৫টি করে ব্যানার লাগানো অনুমতি দেওয়া হয়ে ছিলো, যেখানে-সেখানে ব্যানার, ফেষ্টুন ও পোষ্টার না লাগানোর জন্য নির্দেশনাও দেয়া হয়ে ছিলো।
নির্বাচন পরিচালনা কমিটি আরো জানান, আমরা বিভিন্ন স্থান থেকে অভিযোগ পেয়েছি, প্রার্থীরা যেখানে-সেখানে ব্যানার, ফেষ্টুন ও পোষ্টার লাগিয়ে শহরের সৌন্দয্য নষ্ট করছে। এটি নির্বাচনী আচারণ বিধি লঙ্গন ও খুব দুঃখজনক। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছিলো, এসব ব্যানার, ফেষ্টুন ও পোষ্টার খুলে ফেলার জন্য, কারণ তারা নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করছে।
নির্বাচনে ২৬জন অংশ গ্রহণ কারী প্রতিদ্বনদ্ধীতাকারীদের তালিকাঃ- সভাপতি পদেঃ- ০১. হাজী মোঃ আনোয়ার মিয়া বানু (হারিকেন), ০২. মোঃ আজম খান (চেয়ার), ০৩. মোঃ আবু ইউসুফ ভূ্ইঁয়া (বাইসাইকেল)। সহ-সভাপতি পদেঃ- ০৪. হাজী হাবিবুর রহমান চৌধুরী (হরিণ), ০৫. মোঃ আনোয়ার খান (রিক্সা)। সাধারণ সম্পাদক পদেঃ- ০৬. মোঃ শাওন ফরিদ (আনারস), ০৭. কাজী মোঃ শহিদুল্লাহ (দেওয়াল ঘড়ি)। সহ-সাধারণ সম্পাদক পদেঃ- ০৮. মোঃ জহির আলম (টেলিভিশন), ০৯. নুর মোহাম্মদ (ফুটবল), ১০. বখতেয়ার হোসেন মুরাদ (বৈদ্যুতিক পাখা)। অর্থ ও পরিকল্পনা সম্পাদক পদেঃ- ১১. মোঃ বখতেয়ার উদ্দিন চৌধুরী (তালা-চাবি), ১২. মোঃ শহিদুল্লাহ কাজল (শাপলা)। সমাজসেবা ও উন্নয়ন সম্পাদক পদেঃ- ১৩. মোঃ জহির উদ্দিন তালুকদার (টেবিল), ১৪. মোঃ লোকমান হাকিম হীরা (চশমা)। তথ্য ও প্রচার সম্পাদক পদেঃ- ১৫. মোঃ জসিম উদ্দিন (টেলিফোন), ১৬ মোঃ নুরুল ইসলাম (বই)। দপ্তর সম্পাদক পদেঃ- ১৭. মোঃ জাহিদুল ইসলাম তালুকদার (মাছ), ১৮. মোঃ আবদুল মোনাফ (দোয়েল পাখি), ১৯.মানিক রতন নাথ (তারা)। কার্য্যকরী সদস্য পদেঃ- ২০. মোঃ মোজাহেরুল ইসলাম ওয়াসিম (আম), ২১. অর্পণ সাহা (মোরগ), ২২. মোঃ ইকবাল আহম্মেদ (চাকা), ২৩. নুর হোসেন রানা (কলসি), ২৪. মোঃ আলমগীর (গরুর গাড়ী), ২৫. মোঃ আরফান আলী (প্রজাপতি), ২৬. মোঃ খুরশেদ (বালতি)। বর্তমান সর্বমোট সমিতিতে সদস্য সংখ্য ৪৩০জন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রার্থীকে বিজয়ী হতে হবে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited