রাজস্থলীতে পাহাড়ি যুবককে অস্ত্রের মুখে অপহরণ


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:২৮ পিএম, ২০২০-১২-১৪

রাজস্থলীতে পাহাড়ি যুবককে অস্ত্রের মুখে অপহরণ

রাঙামাটির রাজস্থলীতে রাতের অন্ধকারে এক মারমা যুবককে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে বলে জানাগেছে। রোববার দিবাগত শেষ রাতে এই অপহরণের ঘটনা ঘটেছে বলে অপহৃত যুবকের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। রাজস্থলী থানা কর্তৃপক্ষ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।

পারিবারিক সূত্র জানিয়েছে, রোববার দিবাগত রাত সাড়ে তিনটায়, ১০/১২ জনের একদল অস্ত্রধারি পাহাড়ি সন্ত্রাসী আকস্মিক হানা দিয়ে রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের ক্রংসখই পাড়া এলাকার ম্রাচং মারমার ছেলে কৃষক থুই প্রু চিং (৩৮)এর বাড়ি ঘেরাও করে। এসময় অস্ত্রের মুখে তাকে তুলে অজ্ঞাতস্থানের দিকে নিয়ে যায়। 

রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মফজল আহাম্মদ খান জানিয়েছেন, আমরা ঘটনাটি লোকমুখে শুনে বিষয়টি নিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছে পুলিশ। তিনি জানান লিভিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।