আল মামুন | ০৫:৫৬ পিএম, ২০২০-১২-১৪
খাগড়াছড়িতে কিশোরী ধনিতা ত্রিপুরাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে তিন যুবককে মৃত্যুদ- ও প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপরে খাগড়াছড়ি নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক মহাং আবু তাহের এর আদালত এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, রুমেন্দ্র ত্রিপুরা ওরফে রুমেন, ত্রিরন ত্রিপুরা ও কম্বল ত্রিপুরা। তবে তিন আসামীর মধ্যে কম্বল ত্রিপুরা পলাতক রয়েছে।খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো জানান, ২০১৯ সালের ১৩ মে খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়ার বড় পাড়ার বাসিন্দা মন মোহন ত্রিপুরা ও স্বরলেখা ত্রিপুরা তাদের কিশোরী মেয়ে ধনিতা ত্রিপুরা (১৭) কে বাসায় একা রেখে দীঘিনালায় বেড়াতে গিয়েছিল।
এই সুযোগে একই ইউনিয়নের বেজাচন্দ্র পাড়ার তিন যুবক মদ্যপ অবস্থায় ঘরে ঢুকে উপর্যপুরি তাকে ধর্ষন করে এবং হত্যাকান্ড ঘটায়। পর দিন সকালে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তিন যুবককে গ্রেফতার করে। এ ঘটনায় কিশোরীর মা স্বরলেখা ত্রিপুরা তিন জনকে আসামী করে মামলা করে। পুলিশ একই বছর ২৮ আগষ্ট আদালতে চার্জশীট দাখিল করে। মামলায় ২২ জন স্বাক্ষী আদালতে স্বাক্ষ্য দেন।
খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আসামীদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দ-বিধি ৩০২/৩৪ ধারায় প্রত্যেক আসামীকে মৃত্যুদ- ও প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদন্ড দিয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited