থানচি প্রেস ক্লাবের ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন ক্যশৈহ্লা


থানচি প্রতিনিধি    |    ০৫:৫১ পিএম, ২০২০-১২-১৪

 থানচি প্রেস ক্লাবের ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন ক্যশৈহ্লা

টানা ৪র্থ বারের মত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়াই থানচি উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।  সোমবার ( ১৪ ডিসেম্বর)দুপুর ১২ টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে নব নির্বাচিত চেয়ারম্যান ক্যশৈহ্লাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা ( অনুপম)সহ প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে চেয়ারম্যান ক্যশৈহ্লা থানচি প্রেস ক্লাবের নেতৃবৃন্দদের উদেশ্যে  বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন, অাপনাদের  কাজ হচ্ছে সত্য  ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ  নিষ্ঠার সাথে  দায়িত্ব পালন করে যাওয়া।এ সময় ক্যশৈহ্লা  অারও বলেন, থানচি প্রেস ক্লাবের সাথে ছিলাম, থাকবো এবং ভবিষ্যতে অবশ্যই পাশে  থাকবো বলে প্রত্যয় ব্যক্ত করেন।